ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরাঞ্চলের সিউদাদ জুয়ারেজ শহরের একটি অভিবাসী আটককেন্দ্রে আগুন লেগে অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
সিউদাদ জুয়ারেজ শহরে অবস্থিত ন্যাশনাল মাইগ্রেশান ইন্সস্টিউটে (আইএনএম) সোমবার এ আগুন লাগার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ অভিবাসন-প্রত্যাশীকে ধরে এনে আইএনএম কেন্দ্রে আনার পর এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সেখানে ৬৮ জন অভিবাসী অবস্থান করছিলো।
দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাদর বলেছেন, অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হবে এই আশঙ্কায় তারা বিক্ষোভ শুরু করে।
ধারনা করা হচ্ছে একপর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়।
সাংবাদিকদের তিনি বলেন, তারা প্রতিবাদ হিসেবে দরোজায় ম্যাট জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ থেকে যে ভয়ঙ্কর ট্রাজেডি ঘটে যাবে তা কল্পনাও করা হয় নি।
তিনি আরও বলেন, ওই আটককেন্দ্রের অধিকাংশ অভিবাসী মধ্য আমেরিকা ও ভেনেজুয়েলার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আশ্রয়ের সন্ধানে আসা অনেক অভিবাসী এই সিউদাদ জুয়ারেজ শহরে এসে আটক হয়। প্রতি মাসে প্রায় দুই লাখ মানুষ মেক্সিকো থেকে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। তাঁদের বেশির ভাগই আসে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর নিয়ন্ত্রিত ও নিষ্ঠুর অভিবাসন নীতির ফল মর্মান্তিক এই ঘটনা।
গ্রুপটির আমেরিকার পরিচালক এরিকা গুয়েভারা রোসাস বলেছেন, মর্মান্তিক এসব ঘটনা অভিবাসন পদ্ধতির অমানবিক দিকেরই বহিঃপ্রকাশ।
তিনি আরো বলেন, এটা কি করে সম্ভব আগুন থেকে পালানোর কোন উপায় না রেখেই মেক্সিকান কর্তৃপক্ষ এসব লোককে অবরুদ্ধ করে রেখেছিল?
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এ অগ্নিকান্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments