শেরপুর প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে শেরপুর জেলা শহরের মেসার্স বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাচারকৃত তেল জব্দ করা হয়। জব্দকৃত ৮৩৫ লিটার তেল উন্মুক্ত পদ্ধতিতে সরকার নির্ধারিত দামে উপস্থিত জনসাধারণের মধ্যে মোট =৯৬০২৫/- (ছিয়ানব্বই হাজার পঁচিশ) টাকায় বিক্রয় করা হয়।
এ সময় উপস্থিত জনসাধারণকেও অপ্রয়োজনে তেল ক্রয় করে অবৈধভাবে মজুত করতে নিরুৎসাহিত করা হয় এবং জ্বালানি তেলের যে কোন অবৈধ মজুত,পরিবহন ও বিক্রয়ে জেলা প্রশাসনের সতর্ক ও কঠোর অবস্থানের কথা অবগত করা হয়।
জনস্বার্থ সুরক্ষা এবং সরকারি নির্দেশ প্রতিপালনে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments