স্টাফ রিপোটার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই আগামী শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে। উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি শিক্ষার বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক উন্নয়নশীল দেশ তথ্যপ্রযুক্তির ব্যাপক পরিবর্তনের সাথে সমান তালে চলতে পারছে না। ফলে ডিজিটাল গ্যাপ তৈরি হচ্ছে। তাই উন্নয়নশীল দেশসমূহের ভৌত অবকাঠামো উন্নয়নে ব্যাপক প্রযুক্তিগত সাপোর্ট প্রয়োজন।
শিক্ষামন্ত্রী আজ ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো হেডকোয়ার্টারে ৪১ তম জেনারেল কনফারেন্সে ‘ফিউচার অভ এডুকেশন’ শীর্ষক এক প্রতিবেদনের ওপর প্যানেল আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।
ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরে শিক্ষা তিনি বলেন, বিশ্বের লাখ লাখ মানুষের মৌলিক শিক্ষা নিশ্চিত করতে যদিও ইউনেস্কো ব্যাপক অগ্রগতি অর্জন করেছে তথাপি মানব সভ্যতা বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আরো এগিয়ে যাবে এবং সঠিক শিক্ষাই তা নিশ্চিত করতে পারবে। আগামীর শিক্ষা ব্যবস্থা আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো মানুষ এবং দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্যানেল আলোচনা আরো অংশগ্রহণ করেন কিউবার শিক্ষা মন্ত্রী Ena Elsa Velazquez Cobiella, স্লোভেনিয়ার শিক্ষা মন্ত্রী Simona Kustec প্রমুখ।
ইউনেস্কো ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জাতি সংঘের সাধারণ অধিবেশনে ফিউচার অভ্ এডুকেশন ইনিশিয়েটিভ কার্যক্রম শুরু করে। এই জন্যে ইথিওপীয়ার প্রেসিডেন্ট Sahle Work Zewde কে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করা হয়। কমিটি দুই বছরে ১৯ টি বড় মিটিং করে ফিউচার অভ এডুকেশন রিপোর্ট প্রস্তুত করে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments