রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ১০৩ তম জম্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট সুনামগঞ্জের জামালগঞ্জে রিভারভিউ পার্ক শুভ উদ্ভোধন ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় সুরমা নদীর পাশ্ববর্তী রিভারভিউ পার্ক শুভ উদ্ভোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষে আলোচনায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব। উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জামিল আহমেদ জুয়েল। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সাবেক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সাবেক ভাইস চেয়ারম্যানের মিছবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, সহ সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আজ সর্ব কালের, শ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩ তম জম্ম বার্ষিকী উপলক্ষে জামালগঞ্জ সুরমা নদীর তীরে রিভারভিউ পার্ক শুভ উদ্ভোধন করা হয়েছে। সাধারণ মানুষের বিনোদনের জন্য রিভারভিউ স্থান করা হয়। এতে সকলেই আনন্দ উপভোগ করতে পারবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক, বাংলাদেশ আওয়ামীলীগের।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments