জাবি সংবাদদাতা: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষায় প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকৃত শিক্ষার্থী সাগর হোসেন ওরফে রোহান ঢাকা কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের (২০২০-২০২১ সেশন) শিক্ষার্থী।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) পঞ্চম শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে কক্ষ পরিদর্শক তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করে। এসময় জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন।
রোহান জানান, ‘রাজশাহীর তানোরের মহির আলীর ছেলে টুটুল হাসানের পরিবর্তে টাকার বিনিময়ে এই পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।’
পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা অভিযুক্ত রোহানকে ঢাকার আশুলিয়া পুলিশ সার্কেলের তুলে দিলে ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ৩(খ) ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা জড়িমানা করেন।
এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আটককৃত রোহান প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেছেন। আমরা তাকে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দিয়েছি। অপরাধের মাত্রা বিবেচনা করে আদালত তাকে শাস্তি প্রদান করবেন। এ ধরনের অপরাধে আরো কেউ জড়িত আছে কী না তা খতিয়ে দেখা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments