বিশেষ প্রতিনিধি, উজবেকিস্তান: উজবেকিস্তানের তাসখন্দে গতকাল বাংলাদেশ দূতাবাস তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন করেছে। দূতাবাস ও উজবেকিস্তান ক্রিকেট ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।
ক্রিকেট ফেডারেশনের সভাপতি ও উজবেকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উজবেকিস্তান ক্রীড়া অঙ্গনের ব্যক্তিবর্গ এ আয়োজন উপভোগ করেন। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এ উৎসব উদ্যাপনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করে বলেন, এ ধরনের আয়োজন দু’দেশের জনগণ ও তরুণ প্রজন্মের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করবে।
এ উৎসব উপলক্ষ্যে দূতাবাসে উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ‘বাংলাদেশ ও উজবেকিস্তান সম্পর্ক: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর পথচলা’ শীর্ষক একটি ইন্টারএক্টিভ ডায়ালগ অনুষ্ঠিত হয়। উজবেকিস্তান স্টেট বিশ্ববিদ্যালয় অব ওরিয়েন্টাল স্টাডিস, সেন্ট্রাল এশিয়ান বিশ্ববিদ্যালয় ও ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়সহ উজবেকিস্তানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে দু'দেশের বন্ধুপ্রতিম সম্পর্ককে আরো দৃঢ় ও ফলপ্রসূ করতে তাদের সৃষ্টিশীল ও উদ্ভাবনী প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেন।
এসময় রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট ও পটভূমি উল্লেখ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের প্রত্যয় ও প্রতিশ্রুতির ওপর আলোকপাত করেন। এছাড়া, তিনি দু’দেশের মধ্যকার শিক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ড বিষয়ক একচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ইন্টারএক্টিভ ডায়ালগ শেষে উজবেকিস্তান ইয়ুথ এজেন্সির সহযোগিতায় ‘তারুণ্য শক্তি জাতি গঠনে প্রধান নিয়ামক’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বক্তাগণ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নানা ক্ষেত্রে সফলতার কথা উদাহরণস্বরূপ তুলে ধরেন। পরে দূতাবাস প্রাঙ্গণে ফুড ফেস্টিভাল এর আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দসহ উজবেকিস্তানের সরকারি ও বেসরকারি পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments