রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ
উপজেলার ঐতিহ্যবাহী বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
তিনি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের কনিষ্ঠ পুত্র। বাবার মৃত্যুর পর থেকে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ প্রজ্ঞা,দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে এ কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালণ করছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস
চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ্ বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফকে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের এডহক কমিটির সভাপতি এবং মোঃ মাহাবুবুল হাসানকে (মাহাবুব সিকদার) বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের ই-মেইলে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান, জাতীয় সংসদের সাবেক হুইপ ও বানারীপাড়া-স্বরূপকাঠি আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য এবং মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ শহীদুল হক জামাল ১৯৭৭ সালে সন্ধ্যানদীর পশ্চিম জনপদ ও তৎসংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষের উচ্চশিক্ষা বিস্তারে পিতার নামে প্রতিষ্ঠিত করেছিলেন সৈয়দ বজলুল হক কলেজ। তাঁর সুযোগ্য
পুত্র ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ দাদার নামে বাবার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ কলেজের গভর্নিংবডির সভাপতি মনোনীত হওয়ায় বানারীপাড়া উপজেলার শিক্ষা সচেতনমহলসহ সর্বস্তরের মানুষ তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments