সুমন আদিিত্য,জামালপুর প্রতিনিধিঃ শহরের ফুটপাতগুলিতে অবৈধ স্থাপনা, দোকান, সাইনবোর্ড উচ্ছেদ করে দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেন জামালপুর পৌরসভা।
রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে চারজন কাউন্সিলরের নেতৃত্বে জামালপুর পৌরসভার প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
সরজমিনে দেখা যায়, শহরের তমালতলায় কথাকলি মার্কেটে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ করে পরিস্কার করে আবর্জনা গাড়ীতে উঠানো হচ্ছে। দয়াময়ী মোড়েও চা-পানের দোকান ভেঙ্গে দেওয়া হচ্ছে।
অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব সিংহ সাহা বলেন, আমাদের এই অভিযান শুরু করার পূর্বে আমরা পৌরসভা থেকে শহরে মাইকিং করেছি। এই সময়ের মধ্যে যেহেতু ফুটপাতে থাকা হকারা তাদের দোকান-পাট সরিয়ে নেয়নি তাই আমরা পৌরসভা থেকে এই অভিযান শুরু করেছি। এই অভিযান সবসময় চলবে। পূনরায় দখল করলে পৌরসভা থেকে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে। অতএব, এবার আর ফুটপাত দখল করার সুযোগ নেই।
এই অভিযানে থাকা পৌরসভার বাজার পরিদর্শন সুমন বলেন, ফুটপাতে এই দোকানগুলি হওয়ার কারনে আবর্জনা আটকে থাকা ড্রেন-নর্দমা পরিস্কার করতে খুব সমস্যা হয় ফলে শহরে জলাবদ্ধতা দেখা দেয়। আমাদের এই অভিযানের অন্যতম কারন এটি।
ফুটপাতে থাকা হকারা জানান, আমাদের এখান থেকে উঠিয়ে দিলে আমরা কি করে চলবো? অন্য কোথায় ব্যবস্থা করে ফুটপাত থেকে আমাদের উঠানো দরকার ছিল। তানা হলে দুইদিন দোকান বন্ধ রেখে আবার দোকান নিয়ে বসবো এখানে। পৌরসভা থেকে এভাবে প্রতিবছরই উঠিয়ে দেয় আমাদের আবার চার পাঁচদিন পরে দোকান নিয়ে বসি। এভাবেই চলছে আমাদের জীবন। আমাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা না করে প্রতিবছর খালি উচ্ছেদ করে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments