সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের পর জামালপুরের তিনটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র চার প্রার্থীসহ আট প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান।
রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে দাখিলকৃত মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর অসঙ্গতি ও ভুল তথ্য দেওয়ায় ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয়সূত্রে জানা যায়, জতীয় সংসদ নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর আসনে ১৮ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী এক শতাংশ ভোটার যাচাই কার্যক্রম, সেটা সঠিক না থাকার কারনে ৬ প্রার্থী ও হলফনামা সঠিকভাবে দাখিল না করার কারণে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে স্বতন্ত্রপ্রার্থী জিয়াউল হক, তৃণমুল বিএনপির গোলাম মোস্তফা ও স্বতন্ত্র মাহাবুবুল হাসানসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিকে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্রপ্রার্থী জিয়াউল হক জিয়া, এ এস এম শাহীনুজ্জামান ও মো. শাহজাহান আলী মন্ডল, জাকের পার্টির মো. আব্দুল হালিম মন্ডলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অপরদিকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্রপ্রার্থী নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, 'তিন আসনের ১৮টি মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে ১০ প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত হয়েছে। আর ৮টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।'
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments