রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে অনিক নামের এক শিশু শিক্ষার্থী। সে সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। জানা গেছে, বুধবার (১৫ মার্চ) দুপুরে বন্দর বাজারের সিকদার বোর্ডিংয়ের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অনিক অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভবন সংলগ্ন নিচের টিনের চালায় পড়ে যায়। এতে তার ডান হাত ও পেট মারাত্মকভাবে ঝলসে যায়। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ৪নং বেডে সে চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য, অনিক বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম রিপনের ছোট ছেলে। অনিকের পরিবার ছেলের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments