জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) মহান বিজয় দিবস উপলক্ষে এবারের বিশেষ খাবারে থাকবে না ইসরায়েলি পানীয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বারের মতো এবারে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। গত কিছুদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে বিশেষ খাবারে ইসরায়েলি পণ্য বয়কট করার দাবি জানান। তারা জানান, আমাদের বিজয় দিবস প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিজয়ের এই দিনে একটি জাতির স্বাধীনতা হরনকারী দেশের পণ্য আমরা ব্যবহার করতে চাই না। তাঁর পরিবর্তে স্বদেশী পণ্য ব্যবহার করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নিগার সুলতানা বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক দাবিকে আমরা সমর্থন করবো। তাই আমরা প্রতিটি হলের বিশেষ খাবার আয়োজক কমিটিকে জানিয়ে দিয়েছি ইসরায়েলি পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য ব্যবহার করতে।
আল বেরুনী হলের প্রভোস্ট অধ্যাপক জুলকারনাইন বলেন, এবারের আয়োজনে আমরা ইসরায়েলি দখলদারদের পণ্য ব্যবহার করবো না। শিক্ষার্থীদের দাবিটি সমর্থন যোগ্য। তার পরিবর্তে দেশীয় কোন কোম্পানির পণ্য ব্যবহার করবো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments