কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল দূষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী নামের সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পরিবেশ কর্মী ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ। বক্তারা আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল দূষণ মুক্ত করাসহ উপজেলার জিন খাল ও চিংগরিয়া খাল বন্দোবস্ত বাতিলের দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments