বিশেষ প্রতিনিধি, কুয়ালামপুর: মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ১৩৮ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে দেশটি অভিবাসন বিভাগ সেলাঙ্গ ও জোহর রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেলাঙ্গর জেআইএমের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দীন জানান, সেলাঙ্গর রাজ্যের শপিং সেন্টারে অভিযানে ৯২ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়। এর মধ্যে ইন্দোনেশিয়ার ৩১ জন, বাংলাদেশী ১৬ জন, আফগানিস্তানের ১০ জন, পাকিস্তানের ৮ জন, নেপালের ৪ জন, মিয়ানমারের ৩ জন, ফিলিপাইনের ২ জন এবং ইউরোপ ও আফ্রিকার ৮ জন রয়েছে।
এদিকে জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস জানান, রাজ্যে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মিয়ানমারের ১৫ জন, ইন্দোনেশিয়ার ৭ জন, থাইল্যান্ডের ৭ জন, বাংলাদেশী ৫ জন ভারতের ৪ জন, নেপালি ৪ জন ও পাকিস্তানের ২ জন অবৈধ প্রবাসী রয়েছে।
বছরের প্রথম দিন দেশটির তিন রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ২৮৪ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট আটকের সংখ্যা ৪২২ জন।
উল্লেখ্য, গেল বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা, স্বেচ্ছায় নিজ দেশে ফেরার কর্মসুচির সময়সীমা শেষ হওয়ার পরপরই অবৈধ অভিবাসীদের আটকের অভিযান শুরু হয়।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments