নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। সেসময় শেখ মুজিবুরের মৃত্যুর পরে তার দলের পক্ষ থেকে কোন মিছিল বের করতে পারেনি তারা। এটা প্রমাণিত সত্য কথা। ২১ বছর পরে মনে আছে কিনা, মাথার মধ্যে কাপড় বেধেঁ এভাবে মুনাজাত করে ক্ষমা চেয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল।
তিনি সোমবার সন্ধ্যায় জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুথানে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমাদের টাকায় কেনা গুলিতে আমাদের হত্যা করা হয়েছে। অনেক শিশুও আহত হয়েছেন মারা গেছেন। আমরা সকলের রুহের মাগফেরাত কামণা করছি। যারা নিহত হয়েছেন তাদের জাতীয় বীর ঘোষণার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা দেলোয়ার হোসনের সঞ্চালনায় ও জেলা জামায়াতে আমির আল্লামা ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা কর্মপরিষদ সদস্য শাহীদ আল ইসলাম, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বী, শহীদ সাজুর বাবা আজহার আলী, নিখোঁজ আল আমিনের স্ত্রী সুমি আক্তার প্রমুখ।
পরে নিহতের স্বজনদের হাতে ১ লাখ করে টাকা আর্থিক সহয়তা হিসেবে প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments