স্টাফ রিপোটার: খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী ও হাজেরা খাতুনের উপর নৃশংস হামলা এবং তাদের পরিবারকে অপদস্থ করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘসহ ৩৫টি নারী সংগঠনের জোট ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ নেটওয়ার্ক। এক বিবৃতিতে ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেম নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে নারী ফুটবলারদের উপর এই ধরনের নারী বিদ্বেষী মৌলবাদী আক্রমণ বিশেষভাবে উদ্বেগজনক। আমরা মনে করি, এধরণের সহিংস ঘটনা নারীর সমানাধিকার বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, নারী মানবাধিকারের চরমভাবে লংঘন। আরো বলা হয়েছে, নারী ফুটবলারসহ নারী খেলোয়াড়রা দেশের জন্য অনেক সম্মান বয়ে আনলেও নারী হিসেবে তাদের প্রতি মজুরী বৈষম্যসহ অনেক ক্ষেত্রেই বৈষম্য ও বঞ্চিত করা হয়। তাদেরকে যথাপোযুক্ত স্বীকৃতি প্রদান করা হয় না। তারপরও এই নারী ফুটবলারসহ সকল নারী খেলোয়াড়রা অনেক বাধাবিপত্তি মোকাবিলা করে তাদেও খেলাধুলা চালিয়ে যাচ্ছেন ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ নেটওয়ার্ক- এই ঘটনার সঙ্গে জড়িতদের শুধু মামলার মধ্যে সীমাবদ্ধ না রেখে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ সকল ধরনের নারী বিদ্বেষী মৌলবাদী কর্মকান্ড প্রতিরোধ এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তিরোধে সরকার এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে। একইসঙ্গে মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান, নারী খেলোয়াড়দের প্রতি মৌলবাদী ও ধর্মান্ধ নারী বিদ্বেষী গোষ্ঠীর এধরণের ঘটনাকে মানবাধিকার লঙ্ঘণ হিসেবে বিবেচনা করবেন।
বিবৃতিতে প্রতিটি পাড়া মহল্লায় নারী বিদ্বেষী মৌলবাদী কর্মকান্ড প্রতিরোধে এবং নারীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্যে সুস্থ পরিবেশ তৈরিতে এগিয়ে আসার জন্য নাগরিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments