কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে মারপিটের অভিযোগে ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেনকে কারন দর্শানোর নোর্টিশ দেয়া হয়েছে। কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী সাহাজাদা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্যাডে কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন বরাবর এই কারন দর্শানো নোর্টিশ প্রদান করা হয়। নোটিশে লেখা হয়-কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু আমার নিকট আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করিয়াছেন যে, কেরালকাতা কেরালকাতা ইউনিয়ন
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব হোসেনকে কেন কোন কারন ছাড়ায় অপরাধমূলক ভাবে আপনি কাজিরহাট বাজারে স্বাক্ষীদের সন্মুখে এলোপাতাড়ি মারপিট করিয়াছেন। উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে আমার নিকট আপনার বিরুদ্ধে মৌখিক অভিযোগ করিয়াছেন। সর্ব সাকুল্যে আমি বিষয়টি জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়কে জানালে তারা আপনার বিরুদ্ধে কেন সাংগাঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে না তাহার প্রয়োজনীয় কারন ও লিখিত জবাব আগামী ৩ (তিন) দিনের মধ্যে আমার দপ্তরে লিখিত ভাবে জমা দেওয়ার জন্য বলা হল।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments