ডেস্ক রিপোর্ট: সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে নিরাপত্তা প্রধানদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অভ্যন্তরীণ ও বহিঃশক্তির হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে বলে তিনি জানান।খবর ইত্তেফাক
মঙ্গলবার কমিউনিস্ট পার্টির ন্যাশনাল সিকিউরিটি কমিশনের সঙ্গে বৈঠকে কঠোর নির্দেশনা দেন প্রেসিডেন্ট শি জিনপিং।
শি জিনপিং বলেন, বর্তমানে জাতীয় নিরাপত্তা ইস্যু কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। দিন দিন এই নিরাপত্তা হুমকি বাড়ছে। তিনি বলেন, আমাদের সবচেয়ে খারাপটি হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। প্রচণ্ড বাতাস এবং এমনকি ঝড় আসতে পারে। সেই ঝড় মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।
প্রেসিডেন্ট শি বলেন, নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। এজন্য বড় ধরনের যুদ্ধ মোকাবিলায় সক্ষমতা অর্জন করতে হবে। তিনি জাতীয় নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক শিক্ষা এবং গোয়েন্দা তথ্য আধুনিকায়ন করতে জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments