ডেস্ক রিপাের্ট: চলতি মৌসুমের শুরু থেকেই লিওনেল মেসিকে দলে ভেড়াতে সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এজন্য বড় অংকের অর্থ খরচ করতেও পিছপা হবে না তারা। মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও আসছে?
মেসি, রোনাল্ডো ও নেইমার স্বপ্নের ত্রয়ীকে এক ক্লাবে খেলানোর স্বপ্ন দেখছে পিএসজি! পরের গ্রীষ্মকালীন মরসুমে সিআর সেভেনও নাম লেখাতে পারেন প্যারিসে। এমনটাই রিপোর্ট স্প্যানিশ সংবাদপত্র এএস-এর। পিএসজি-র সভাপতি নাসের আল-খেলাইফি চাইছেন তাঁর স্বপ্নের দল মেসি-রোনাল্ডো-নেইমারকে নিয়েই সাজাতে।
একাধিক সংবাদ মাধ্যম বলছে কিলিয়ান এমবাপে নাকি প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে পারেন। এমবাপের পরিবর্তেই খেলাইফি তাঁর ক্লাবে আনতে চাইছেন পর্তুগিজ জাদুকর সিআর সেভেনকে। এমবাপের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী বছরই। পিএসজিও চায় না আর তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করতে। এমবাপের বদলেই খেলাইফির পাখির চোখ রোনাল্ডোর দিকেই। অন্যদিকে রোনাল্ডোয় আর জুভেন্তাসে থাকতে আগ্রহী নন। চলতি বছরই সম্ভবত তাঁর শেষ। ফলে দুয়ে দুয়ে চার হতেই পারে। খেলাইফি যদিও এমবাপের প্রসঙ্গে বলছেন, “এমবাপে একটা লড়াকু টিম চেয়েছিল। এখন সেটা ও পেয়েছে। আশা করি ওর ক্লাবে না থাকার আরও কোনও কারণ থাকতে পারে না।
অন্যদিকে নেইমারও তাঁর প্রিয় বন্ধু মেসিতে মজেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির সঙ্গে বার্সায় খেলার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। বার্সেলোনার সঙ্গে মেসির ২১ বছরের সম্পর্ক শেষ করে প্যারিসে এসেছেন। সবরকম সুযোগসুবিধাসহ বার্ষিক ৩০৫ কোটি টাকারও বেশি আয় করবেন মেসি।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস শুরু হচ্ছে। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ™ আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নদের মধ্যকার বার্ষিক লড়াই ক্যাম্পেওনেস কাপে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির জয়ে বড় ...
ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত ৩১ আগস্ট। সেই হিসেবে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই জাতীয় দলে তার শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আলবিসেলেস্তে জার্সিত ...
স্টাফ রিপোর্টার: নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments