নোবিপ্রবি প্রতিনিধি: বিশ্বসেরা গবেষক সংখ্যায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৭ম স্থান অর্জন করেছে উপকূলের বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)।
শনিবার(৬ জানুয়ারি) আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং এর ২০২৪ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গবেষক সংখ্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (৬৬৫), দ্বিতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (৫০৩),তৃতীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩৯২),৪র্থ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৭৮),৫ম রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৩৭),৬ষ্ঠ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (২০৯), সপ্তম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯৮) ৮ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৭৮),৯ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৭৪) এবং ১০ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৭৩)।
নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.আনিসুজ্জামান বলেন, বিশ্বসেরা র্যাঙ্কিংয়ে নোবিপ্রবি শিক্ষকেরা স্থান করে নেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এবং এটা অনেক সম্মান ও গৌরবের বিষয়। তাই শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি গবেষণা কাজে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য আহ্বান করছি।বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ল্যাবসহ বিভিন্ন সুবিধা বাড়ানো হলে এই সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নেওয়া সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা গবেষণার জন্য ফান্ড বাড়িয়েছি।তার সুফলও পাচ্ছি।আগামীতে এ ধারা অব্যাহত রাখতে গবেষকদের আরও বেশি গবেষণায় মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বেশ এগিয়ে যাচ্ছেন। গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদের বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি। এর ফলে গবেষকরা গবেষণার প্রতি আগ্রহী হচ্ছেন।এখন তার সুফল আমরা পাচ্ছি। নোবিপ্রবিকে সামনের দিকে এগিয়ে নিতে যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments