স্টাফ রিপিটার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। এরআগে সকাল ৮টায় রাজধানীর কাঠেরপুল থেকে ৫৩টি বাস এবং ৩৫টি প্রাইভেটকার গাড়িতে প্রায় ২ হাজার ওয়ার্ড-ইউনিটে দায়িত্বরত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে রওনা দেন।
মঙ্গলবার (১৬জানুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় মশিউর রহমান মোল্লা সজল নিজেই পবিত্র ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি।
এ সময় আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি বলেন, ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ি) সংসদীয় আসনে শিক্ষানগরী-রাস্তাঘাটের উন্নয়ন এবং মাদকমুক্ত মধ্যে দুটি স্মার্ট থানা গড়ে তুলবো। তিনি বলেন, এই এলাকার প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করার মাধ্যমে আমি কথা বলেছি। আগামীদিনগুলোতে তাদের প্রতিটি স্বপ্ন বাস্তবায়ন ও আমার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। একইসঙ্গে জাতির পিতার সুযোগ্যকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া আর আমাদের প্রধামন্ত্রীর স্বপ্ন স্মার্ট সোনার বাংলা বাস্তবে রুপ দিতে সর্বাত্মক কাজ করে যাবো। তিনি বলেন, আগামী ৫ বছর বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে মোকাবিলা করবো। এ সময় উপস্থিত ছিলেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর মো: মাসুম মোল্লা, ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর সালাহ্ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার,যাত্রাবাড়ি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা জাহিদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৌশিক আহমেদ জসিম, সংরক্ষিত নারী কাউন্সিলর ও ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকি, সাবেক ছাত্রনেতা রুহুল আমি মোল্লা ও জামাল উদ্দিন পাটোয়ারী, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শান্তনূর খান শান্ত, ৬৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল আমিন নীরু, ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর দক্ষিন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাছান মাহমুদ অপুসহ ঢাকা-৫আসনের ১৪টি ওয়ার্ড-আওয়ামী লীগ-যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগ ও শ্রমিক লীগ,যুব মহিলা লীগসহ ডেমরা-যাত্রাবাড়ি এলাকার আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments