দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি-২০২২ প্রদান করা হয়েছে। বৃহস্পবিার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, আরমা ওয়েল ফেয়ার সোসাইটি ও আরমা গ্রæপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোহম্মদ আবু সালেক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক আরমা ওয়েল ফেয়ার সোসাইটি ও আরমা গ্রæপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি পরিচালনা কমিটির যুগ্ম আহŸায়ক দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি পরিচালনা কমিটির সদস্য দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মো. মজিবর রহমান, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ খান নুন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রায়তা আফসিন। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীতের পর আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তির পরিচালনা কমিটির আহŸায়ক ও দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম। আলোচনা শেষে দৌলতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠারে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ৬৬ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments