জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় বেসরকারি সংস্থা ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১মার্চ সকালে উপজলা অডিটরিয়ামে ওই
অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন-ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামার প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন খান। তিনি ব্র্যাকের মাইগ্রেশান প্রোগ্রামের সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যার ও তার সমাধান বিষয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে রুলী বিশ্বাস বলেন, বিদেশ গমনের পূর্বে প্রতিটি প্রমিক প্রশিক্ষণ গ্রহণ করলে বিদেশ গিয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে। প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ অবৈধভাবে হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে বৈধভাবে দেশে পাঠালে দেশের ও নিজের উভয়ই লাভবান হবে। বিদেশ গমনেচ্ছুদের বৈধভাবে বিদেশ যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
মোস্তফা জামান সভাপতির বক্তব্যে বলেন, যারা বিদেশ যেতে চায় এবং যারা বিদেশ ফেরত তাদের সহযোগিতা করতে হবে, কারণ তারা বিদেশ গিয়ে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে। তাই তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, যার যার অবস্থান থেকে বিদেশ ফেরত অভিবাসীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান। বাসুদেব চন্দ্র রায়, ডিস্ট্রিক্ট কো-অডিনেটর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামার ডিস্ট্রিক্ট কো-অডিনেটর হুমায়ুন রশিদ। এসময় বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কান্তি মন্ডল, কুশোডাঙ্গা ইউনিয়ন প্যানেল চেযারম্যান আহসান হাবিব, মালয়েশিয়া ফেরত ফিরোজ আহমেদ, প্রৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক রাজু রায়হান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সরদার জিল্লুর রহমান, সাংবাদিক নাজমুল হোসেন, দেলওয়ার হোসেন প্রমুখ।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments