ডেস্ক রিপোর্ট: আগামীকাল ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। দেশে ক্যানসারের প্রকোপ মোকাবেলায় আসন্ন সংসদের প্রথম অধিবেশনে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি পাস করার আহ্বান জানিয়েছে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)
বাংলাদেশসহ বিশ্বব্যাপী অসংক্রামক রোগে মৃত্যুর প্রধান দুইটি কারণের একটি ক্যানসার। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত প্রায় অর্ধেক (৪৬%) রোগীর মধ্যে তামাক ব্যবহারের সম্পৃক্ততা পাওয়া গেছে।
গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যানসারে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।
বিশ্ব ক্যানসার দিবসের প্রতিক্রিয়ায় প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “তামাক ব্যবহারজনিত ক্যানসার মোকাবেলায় আগামী সংসদের প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের কোন বিকল্প নেই।”
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
সব মন্তব্য
No Comments