২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৮০

প্রকাশ : 25 Oct 2026
২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৮০


স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে (Measles) ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।


শনিবার (২৪ অক্টোবর সকাল ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এ চিত্র জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী—


- *গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী:* ১,২৮০ জন

- *এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগী (জানুয়ারি-অক্টোবর):* ২,২১,১৬৪ জন

- *২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি:* ৭৬ জন

- *এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি:* ২৩,৪০০ জন

- *সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন:* ১,৯৬,৭০৩ জন


*মৃত্যুর তথ্য:*


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যে চট্টগ্রামে ১ জন, নোয়াখালীতে ১ জন, ঢাকায় ১ জন, সুনামগঞ্জে ১ জন ও ময়মনসিংহে ১ জন।


এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১২৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক রোগীদের দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

;