পিরোজপুর অফিস : পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী আফরোজা তুলি, মো. মুঈন উদ্দীন মানজুর আজিজ, রাকিব আহমেদ, ফিরোজ আহমেদসহ অনেকে বক্তব্য দেন। ছাত্রশিবিরের সভাপতি রাকিব মাহমুদ ও সেক্রেটারি রেদোয়ানুল ইসলামও একাত্মতা জানান। বক্তারা বলেন, কলেজ ক্যাম্পাসে ন্যাক্কারজনক ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঘটনার পরও কলেজ প্রশাসনের উদাসীনতার সমালোচনা করেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সকালে মুখোশধারী এক যুবক কলেজের একটি কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। তার সহকারী পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঘটনার পর রাতে কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানার ওসি রবিউল ইসলাম জানান, জিডির ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। ভাইরাল ভিডিওর ভাঙচুরকারী যুবককে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনার পরদিন তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। ভিডিও ধারণকারীসহ অন্যদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
সব মন্তব্য
No Comments