ডেস্ক রিপোর্ট: সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদানের পাইলট প্রকল্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সেই ঐতিহ্য ধরে রাখতে সরকার সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
তিনি আরও বলেন, ধর্মীয় নেতারা সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার এই সম্মানী কার্যক্রম চালু করেছে।
সরকারি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এই কর্মসূচি চালু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments