স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় আত্ম মানবতার সেবায় প্রতিষ্ঠিত, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মিয়ার অর্থায়নের পরিচালিত আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ফাউন্ডেশনের দেয়ালে থাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করে নিচে ফেলে গিয়েছে তারা।
মঙ্গলবার সন্ধ্যায় সন্দ্বীপ পৌরসভার ৫ নং ওয়ার্ডের আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন কার্যালয়ে স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতার আপন ছোট ভাই, বাউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমানের নেতৃত্বে শতাধিক লোকের মিছিল নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের কর্মকর্তারা।
হামলাকারীরা ফাউন্ডেশন এর চেয়ার, টেবিল, প্রধানমন্ত্রীর ছবি সম্মেলিত ফ্রেম, বিভিন্ন আসবাবপত্র ভাংচুর সহ নগদ লুটপাট করেছে বলে অভিযোগ করে তারা।
হামলার প্রতিরোধ করতে গেলে ফাউন্ডেশন এর দুইজন কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে হামলাকারীরা। হামলায় আহত মোহাম্মদ মুন্সি ও রিয়াদকে বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে আব্দুল কাদের মিয়া পক্ষ থেকে মামলা করার চেষ্টা করলেও সাংসদ মাহফুজুর রহমান মিতা এই ঘটনায় তার ছোট ভাইকে এজহারে রেখে মামলা না গ্রহণ করতে স্থানীয় প্রশাসনকে নানান ভাবে চাপ প্রয়োগ করে আসছেন। সাংসদের ব্যক্তিগত সহকারী ও হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনকে ঘটনার পর থেকেই সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জের রুমে পাঠিয়ে বসিয়ে রেখেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো মামলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফাউন্ডেশনের লোকজন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments