স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার কিছুক্ষণ পরেই হাইকোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১টা ২০ মিনিটের দিকে হাইকোর্টের প্রধান ফটকের অদূরে এবং প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রায় ঘোষণার পর পরই বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্ট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে ৫ জনের সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে তা জুলাই শহীদ পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশ দেওয়া হয়।
এই রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকাসহ রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহটির সঙ্গে থাকা ওড়নায় সিমেন্টের ভারী ব্লক ও ইট বাঁধা অ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ - ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের হাইকোর্টের ...
স্টাফ রিপোর্টার: ৭১ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে গ্রেফতার দেখানো হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) ...
সব মন্তব্য
No Comments