রাহাদ সুমন,বরিশাল প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরের সানুহার-সাতলা সড়কের দুই কিলোমিটার সড়কের দু’পাশের বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধকোটি টাকার শতাধিক গাছ কেঁটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,গত কয়েকদিন ধরে স্থানীয় প্রভাবশালী জামাল সরদার,কবির সরদার,মালেক হাওলাদার,রফিক হাওলাদার,সিদ্দিক ঢালী, মো: শহিদ কারিকর ও শাজাহান মল্লিক মিলে সানুহার টু সাতলা সড়কের পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে ধামুরা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সরকারি সড়কের পাশের গাছ কেটে নিয়েছে। কেটে নেওয়া ৬টি শিশু গাছ জব্দ করলেও বাকি গাছের কোন হদিস পায়নি বনবিভাগ। এ বিষয়ে উজিরপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান,ওই সড়কে কিছুগাছ তাদের রোপিত আর কিছু গাছ এলজিইডি আর পানি উন্নয়ন বোর্ডের লাগানো। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনাস্থলে গিয়ে ৬টি শিশু গাছ জব্দ করেছেন এবং বাকি গাছগুলো কোথায় কিভাবে কারা কেটে নিয়েছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। যে গাছ কাঁটা হয়েছে তার অনুমানিক মূল্য অর্ধ কৌটি টাকা ও যে ৬টি গাছ জব্দ করা হয়েছে তার আনুমানিক মূল্য অর্ধলাখ টাকা হবে বলেও এ বন কর্মকর্তা জানান। স্থানীয় শোলক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম সরদার বলেন, জামাল সরদার নামে এক ব্যক্তির কেঁটে নেয়া ৬টি গাছ আমার জিম্মায় দিয়েছেন উপজেলা বন কর্মকর্তা। এছাড়া ওই সড়ক থেকে শতাধিক গাছ হরিলুট হয়েছে। এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, গাছ কাঁটার খবর জানতে পেয়ে উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত রফিক হাওলাদার ও জামাল সরদার দাবী করেন,তাদের জমির উপর দিয়ে সরকারি রাস্তা গেছে। ওই রাস্তার গাছ তারা রোপন করেছে তাই কেঁটেছি নিয়েছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments