কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনী। বুধবার সকাল দশটায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম। আটককৃত জেলেদের বাড়ী ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে নৌ-বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা থেকে অন্ততঃ ৭০ নটিক্যাল মাইল গভীরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। আটককৃত জেলে ও জয় জগন্নাথ, মা বাসন্তী নামের দুটি ট্রলিং জাহাজ বুধবার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে আটককৃত জেলেরা সকলেই ভারতের পশ্চিমবাংলার বলে সকলেই বাংলা ভাষায় কথা বলতে পারে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে বলে জানায় নৌ-বাহিনীর।
কলাপাড়া থানার ওসি মো.মোস্তাফিজুর রহমান জানান, ভারতীয় দু’টি ট্রলি জাহাজ সহ ৩১ জন জেলে বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এদের আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় নৌবাহিনীর সদস্যরা সাগরে নিয়মিত টহল অব্যাহত রেখেছে। তাই বিষয়টি তাদের নজরে আসে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments