ডেস্ক রিপোর্টার: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার, ৪ ও ৫ জুন ২০২৬ তারিখে যাত্রাবাড়ী, মিরপুর ও মুগদা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যাত্রাবাড়ী থানা পুলিশ শুক্রবার, ৫ জুন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শামীমকে গ্রেফতার করে। যাত্রাবাড়ী থানার মামলা নং-৬০(১১)২০১৪ এবং দায়রা মামলা নং-৩০/১৫ এর আসামি শামীম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার চৌকস টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
একই থানায় আরেকটি বিশেষ অভিযানে শুক্রবার, ৫ জুন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. রিপন মিয়া ওরফে রবিন (৫০), মো. সাব্বির (৩১), মো. আবু জার গাফ্ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), মো. রবিউল আওয়াল তুষার (৩২), মো. আলাউদ্দিন (৪১), সৈয়দ ওয়াহিদ রহমান আলিফ (১৭), মো. আব্দুল্লাহ নজরুল (৫৫), মোসা. শিউলি আক্তার (৪৫) ও মো. শামীম (৪৮)। এদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মিরপুর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার, ৪ জুন অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন নুরুজ্জামান ওরফে জীবন (৪৪), সুমন হোসেন (২৫), আলী রাজ (২৮), মারজান মিশন (২৩), সামিউল আলম সামি (২৩), রোহান (২১), মো. কাজী সাওফাত জাহান বিকাশ (৩০), মো. সাইদুর (১৮), মো. সাজি হোসেন শান্ত (১৮), এসএম ইয়ামিন (১৮), মো. শিপন (১৮), মো. রিফাত (১৮), মো. হিরক সরদার (৩৫), মো. সাগর হোসাইন (২৭), আল মুইজ বিন হক ওরফে নিলয় (২৫), অহিদুল ইসলাম লিয়ন (২৫), লোকমান শেখ (২১), উত্তম (২২), বশির পন্ডিত (৪৩), মো. ওবাইদুল হক (৪২), আলী মর্তুজা (২০), মো. হুমায়ুন কবির (৩১), মো. শান্ত (২৮), মো. ফরহাদ হোসেন (১৮) ও মো. জুয়েল হোসেন (৩২)। তাদের সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে মুগদা থানা পুলিশ শুক্রবার, ৫ জুন বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আলেয়া বেগম (৪০), মো. তৌসিফ হোসেন সজিব (১৯), প্রান্ত চন্দ্র দাস (২৩), রিফাত ইসলাম (২৩), দিদারুল ইসলাম বিনয় (২৫), মো. শান্ত (২৬), মো. শফিক (২২), মো. রাকিব হোসেন (১৯), মো. জাহিদ হাসান হৃদয় (২৭), মো. ইমন হোসেন (২৫) ও বাবুল হোসেন বাবু (৩৫)। তাদেরও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ, ২৬ জুন। ২০১৯ সালের এই দিনে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে প্রকাশ্য দিব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ জুয়েল হাওলাদার ওরফে মাহমুদ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার, ২৫ জ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মিলন (২৮)-কে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১১টায় সায়েদাবাদ বাস টার্ম ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে অতর্কিতভাবে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দারুসসালা ...
সব মন্তব্য
No Comments