স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ জুলাই রাতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর ঢাকায় চলাচলের সময় অধিকাংশ মন্ত্রীকে বিশেষ পুলিশ এসকর্ট দেওয়া হতো। বর্তমানে মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের এসকর্ট প্রত্যাহার করা হয়েছে, তবে ৬ জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার ক্ষেত্রে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় এই সুবিধা বহাল রাখা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের নিরাপত্তা বহরের আকার কমানোর সিদ্ধান্তের প্রভাব রয়েছে। রাষ্ট্রীয় ব্যয় কমানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে তিনি নিজের কনভয় ছোট করার সিদ্ধান্ত নেন, তারই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরকে ভিআইপি নিরাপত্তা খাতে ব্যয় কমানোর নির্দেশ দেয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একজন মন্ত্রীর এসকর্ট টিমে সাধারণত একজন উপ-পরিদর্শক, চারজন কনস্টেবল এবং একটি পুলিশ পিকআপ থাকে। এর বেতন, ভাতা ও জ্বালানি খরচ সরকার বহন করে। এসকর্ট প্রত্যাহার হলেও সরকারি নিয়ম অনুযায়ী মন্ত্রীরা ব্যক্তিগত গানম্যান, বাসভবনের প্রহরী এবং রাজধানীর বাইরে সরকারি সফরে বিশেষ পুলিশ সুরক্ষা পাবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে আদেশ জারি হয় এবং তাৎক্ষণিক কার্যকর হয়েছে। এখন মন্ত্রীর সঙ্গে নিরাপত্তার জন্য শুধু গানম্যান থাকছেন।
যেসব মন্ত্রীর এসকর্ট বহাল থাকছে তারা হলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিমন্ত্রীরা আগে থেকেই এই এসকর্ট সুবিধা পেতেন না।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments