উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এসআই (নিঃ) এস. এম. তারেক আজিজের নেতৃত্বে এএসআই (নিঃ) আবদুল আলী, এএসআই (নিঃ) অন্তর আহমেদ এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা পশ্চিম ধামুরা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পশ্চিম ধামুরা গ্রামের আরশেদ হাওলাদারের পুত্র মো. আনিস হাওলাদার (৪০) এবং একই এলাকার মৃত শাহে আলম হাওলাদারের স্ত্রী হাফিজা বেগম (৪৫)
উজিরপুর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments