সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর :রাজশাহীর তানোরে ৪৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ক্রীড়া সামগ্রী, খরিপ-২ মৌসুমে ২৭০০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ এবং ৭০টি পরিবারের মাঝে ষাঁড়-বাছুর, ও ১৬৬টি পরিবারের মাঝে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রণোদনার এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এসময় তিনি তাঁর ঐচ্ছিক তহবিল হতে ৩১ জনের মধ্যে আর্থিক অনুদানের অর্থও তুলে দেন।
আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুমন মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments