রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠী ( নেছারাবাদ) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে গলাকাটা ও মস্তক বিহীন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে সন্ধ্যা নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখা যায়। ইটভাটার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি নেছারাবাদ থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশটির মাথা বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে সেখানে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
এলাকাবাসীর তথ্যমতে, বিকেল প্রায় ৩টা ১০ মিনিটের দিকে তিনজন ব্যক্তি মোটরসাইকেলে করে ইটভাটার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। পরে প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে দুইজনকে সেখান থেকে বের হতে দেখা যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়েছে। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।’
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments