সাভার (ঢাকা)সংবাদদাতা: সাভার পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর খন্দকার শাহ্ মঈনুল হোসেন বিল্টু মারা গেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২১ শে এপ্রিল মঙ্গলবার দুপুর তিনটা ৩৭ মিনিটের দিকে সাভারের এনাম মেডিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ঢাকা জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। শাহ মঈনুল হোসেন বিল্টুর মৃত্যুতে নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের ভিতরে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, এর আগে তিনি ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। পরে সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সর্বশেষ তিনি আজ দুপুরে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি বিল্টুর মৃত্যুতে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক জীবনে তিনি বহুবার জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন। বিগত ১৭ বছর বিএনপি বিরোধী দলে থাকাকালীন সময়ে সাভারের রাজপথে আন্দোলন,সংগ্রামের একজন সক্রিয় নেতা ছিলেন তিনি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments