আন্তর্জাতিক ডেস্ক: ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন জর্জিয়া মেলোনি। একই সাথে বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম দেশটিতে কট্টর ডানপন্থী সরকার তৈরি হলো। খবর এএফপি’র।
৪৫ বছর বয়সী জর্জিয়া শনিবার ইতালির প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলার সামনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি। ২৪ সদস্যের মন্ত্রিসভায় ৬ জন নারী রয়েছেন।
গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয় জর্জিয়ার ‘ব্রাদারস অফ ইতালি’ দলের নেতৃত্বাধীন ডাপন্থী ‘ফোরজা ইতালিয়া’ জোট।
চলতি বছরে ইটালির প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন মারিও দ্রাঘি। জোট সরকার আস্থা হারাতেই তিনি পদত্যাগ করেন বলে জানান। এর পরই দেশে অনিশ্চয়তা তৈরি হয়। ২৫ সেপ্টেম্বর ইতালিতে নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে লড়েই নতুন ইনিংস শুরু করলেন মেলোনি।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments