কূটনীতিকদের সম্মানে ইফতার
স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং এ ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনা করা হবে না।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার মানবাধিকার রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সহনশীল সমাজ গড়ে তোলার জন্য কাজ করছে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি স্পষ্টভাবে জানান, প্রশাসন বা রাজনীতির যে স্তরেই দুর্নীতি থাকুক না কেন, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
এর আগে সরকার জানায়, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ বছর বড় পরিসরের রাষ্ট্রীয় ইফতার আয়োজন সীমিত করা হয়েছে এবং শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments