সৈয়দ রাসেল আহমদ,সিলেট: হবিগঞ্জ শহরতলীর কালারডুবা এলাকার একটি কয়েল মিলে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মিলটির মালিক দাবী করেছেন।
শুক্রবার রাতে কালারডুবার খাজা কয়েল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে কয়েল মিলের মিটার বক্সে আগুন লেগে যায়। পরে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কয়েল মিলের মালিক ও হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকা মূল্যের কয়েল ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
ফায়ার স্টেশনের দলনেতা প্রিতিশ কুমার জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা নিরূপণ করা হয়েছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments