মোঃ মহশীন আলী, রংপুর অফিস: প্রতি বছরের মতো এবারেও সনাতনী(হিন্দু) ধর্মালম্বীদের মহা উৎসব শারদীয় দূর্গাপুজা মহা ধুমধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ বছর ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ৫৪ (চুয়ান্ন)টি দূর্গামন্দিরে শারদীয় দূর্গোৎসব ও পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে মন্দিরে মন্দিরে চলছে সাজগোজের আয়োজন। আর সনাতনী ধর্মালম্বীরা মন্দিরে নিরাপত্তার মধ্য দিয়ে সু-শৃঙ্খল ও সুন্দরভাবে যেন তাদের উৎসব ও পূজা পালন করতে পারে, সেই লক্ষ্যে নিরাপত্তার স্বার্থে সমগ্র উপজেলার মন্দিরে মন্দিরে মোতায়েন করা হয়েছে আনসার ও ভিডিপি'র ১৯৫ জন আনসার ও ভিডিপি'র সদস্য-সদস্যা।
এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে উপজেলা প্রশিক্ষিকা এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোছাঃ সাহেরা খাতুন বলেন, দূর্গাপুজা হলো সনাতন ধর্মালম্বীদের একটি বৃহৎ পুজা উৎসব। নিশ্ছিদ্র নিরাপত্তার লক্ষ্যে প্রতিবারের মতো সরকার এবারো মন্দিরে মন্দিরে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করেছে। কোন আনসার ও ভিডিপি'র সদস্য-সদস্যার অবহেলায় নিরাপত্তা ও শৃঙ্খলা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সেই জন্য তিনি দায়িত্বরত প্রতিটি সদস্য-সদস্যাকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন।
প্রতিটি মন্দিরে আনসার ও ভিডিপি'র উপস্থিত নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলার সহিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করে উপজেলা প্রশিক্ষক ও তদারককারী কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ বলেন, সরকারের প্রতিটি নির্দেশনা বাস্তবায়নের জন্য আনসার ও ভিডিপি সর্বদা প্রস্তুত ছিল, আছে এবং ভবিষতেও থাকবে। অতীতে বাহিনী যেভাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছে এবারেও এর ব্যতিক্রম হবে না। সেই লক্ষ্যে আনসার ও ভিডিপি'র দায়িত্বপ্রাপ্ত সদস্য-সদস্যাগণ মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক ০৬ অক্টোবর ২০২৪ তারিখ হতে ১৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত মন্দিরে মন্দিরে অবস্থান করে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments