সার্ক কালচারাল সোসাইটি বার্ষিক সাধারণ সভা
স্টাফ রিপোর্টার: সাবেক পররাষ্ট্র সচিব ও সার্ক কালচারাল সোসাইটির উপদেষ্টা মসয়ুদ মান্নান বলেছেন, দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা ও সার্বিক উন্নয়ন অগ্রগতির স্বার্থে সরকারের পাশাপাশি সার্ক ভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে মানুষে মানুষে সম্পর্ক সুদৃঢ় করার বিকল্প নেই।
রবিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সার্ক কালচারাল সোসাইটির বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
সার্ক কালচারাল সোসাইটির কার্যকরী সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন দে।
সভায় সংগঠনের নেতারা বলেন,
বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সার্ক গঠন করার উদ্যোগ দিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সার্কের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ শুরু করেছিলেন। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সমন্বয়হীনতার কারণে গত এক যুগ ধরে সার্ক পুরোপুরি অকার্যকর হয়ে রয়েছে। এখন সময় এসেছে, সার্কভুক্ত রাষ্ট্রসমূহের সংস্কৃতিকর্মী, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ মানুষে মানুষে সম্পর্ক আরো মজবুত করার। আর সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্পর্ক মজবুত করা সহজ।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন মনির, এইচএম ইব্রাহিম ভূঁইয়া, আব্দুল জলিল, কবি নজরুল বাঙালি, নরেশ হালাদার, সাধারণ সম্পাদক সুজন দে, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বিপ্লব, ইশতিয়াক আহমেদ রিগান, ডঃ জাহাঙ্গীর আলম, যুগ্ন আন্তর্জাতিক সম্পাদক, নিয়াজ মাহমুদ সোহেল, কেন্দ্রীয় নেতা, টিনা খান, পারভেজ অনিক, রেদওয়ান আবির চৌধুরী জয়, রাজন আহমেদ শিশির, মেহেদী হাসান ইমন, জিনিয়া জোসনা, মলয় নাথ, মোঃ খায়রুল আলম, রবিউল আলম রবি, সামান্তা শাহিন, মঞ্জুর হোসেন ঈসা, এম,আজমল খান, মো. কাইয়ুম খান, আমজাদ হোসেন প্রমুখ।
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা ...
ডেস্ক রিপোর্ট: আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বিশ্বমানবতার অন্যতম শ্রেষ্ঠ এই কবির ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সরকারি-বেসরকারি প্ ...
ডেস্ক রিপোর্ট: বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অআকখ-এর আয়োজনে অনুষ্ঠিত এই আড্ডায় ...
সব মন্তব্য
No Comments