ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ জরুরী হয়ে পড়েছে। করোনার প্রকোপ কমছেই না। তাই দেশের মানুষের জীবন বাঁচাতে এই মুহুর্তে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই। প্রয়োজনে ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া যেতে পারে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এ বছর মে মাসের শুরু থেকেই করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে পুরো দেশই করোনার হটস্পট হয়ে পড়েছে। ইতোমধ্যেই করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ বেড পূর্ণ হয়ে গেছে। আইসিইউও খালি নেই বেশির ভাগ হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আবাসিক হোটেলগুলোকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার। কিন্তু অত্যন্ত সংক্রামক করোনা চিকিৎসার জন্য তুলনামূলকভাবে ফিল্ড হাসপাতাল নির্মাণই সুবিধাজনক ও কম ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যেই চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া করোনা মোকাবেলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনা চিকিৎসায় সাফল্য পেয়েছে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, প্রতিবছর বিভিন্ন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর দ্রæততার সাথে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে। ফিল্ড হাসপাতাল নির্মাণে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। তাই ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দিলেই দেশ উপকৃত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments