কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও বইছে হিমেল বাতাস। শনিবার সকাল ৯ টায় সর্বনি¤œ ১২.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিলো ৯৩ শতাংশ। এতে স্থবিরতা নেমে এসেছে সমুদ্র উপকূলীয় জনজীবনে। হাড় কাপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে চরাঞ্চলে বসবাসকারীরা। চরম ভোগান্তিতে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডার কারনে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। এদিকে, হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।
ইদ্রিস নামে এক শ্রমিক বলেন, মোটা কাপড় পড়েছি। তার পরও শীত ডুকছে শরীরে। এখন রিকশা চালানোই দায় হয়ে পড়েছে। আর বাজারে মানুষের আনাগোনাও কম। সকাল থেকে তেমন যাত্রী পাইনি। ভ্যানচালক মোসলেম মিয়া বলেন, শীতের সঙ্গে হিমেল বাতাস বইছে। যে কারণে ভ্যান চালাইতে গেলে শীত বেশি অনুভূত হয়। অনেক সময় গাঁ বরফের মতো হয়ে যায়। নাচনাপাড়া গ্রামে বেরি বাধে বসবাকারি মিন্টু মিয়া বলেন, এই শীতে শরীর একেবারে বরফের মতো হইয়া গেছে। মোটা কাপড় পড়ছি এতেও শীত দমাতে পারছেনা। তাই খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করেছেন তারা।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, সপ্তাহজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। এছাড়া,অনেক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments