ইরানে হামলার প্রভাব
স্টাফ রিপোর্টার: ইরানে সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থির হয়ে ওঠায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ে পড়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল ঘোষণা করেছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করা হয়।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা পূর্ণ রিফান্ড অথবা পরবর্তী সুবিধাজনক সময়ে টিকিট পুনঃনির্ধারণের সুযোগ পাবেন। এ জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টার, বিক্রয় অফিস অথবা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাগুলোর নির্দেশনা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও বিকল্প রুট ব্যবহার বা সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের মতো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
সব মন্তব্য
No Comments