নজরুল ইসলাম (সাতক্ষীরা ) তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় উপজেলার এইচ,এম শাহপুর দাখিল মাদ্রাসায় মুজিব কিল্লা ও জেঠুয়া জিসি থেকে বুধহাটা জিসি’র গরালী কালভার্ট থেকে মেশারডাঙ্গা পর্যন্ত সড়ক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এ ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তালা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুরশিদ আলম, সহ-সম্পাদক রাজিব হোসেন রাজু, এইচ,এম,এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এম মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুর রহমান, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ গাজী মহাতাব উদ্দীন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোড়ল, আব্দুল গফুর গোলদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম মোড়লসহ সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আলহাজ্ মাওঃ ইউনুসুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে উদ্বোধনকৃত সড়ক ও মুজিব কিল্লা অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ১ কোটি ৬৫ লাখ ৫৬ হাঁজার টাকা ব্যায়ে দেঁড় কিলোমিটার পাকা সড়ক এবং ২ কোটি ৫০ লাখ ২৭ হাঁজার টাকা ব্যায়ে বাস্তবায়িত হচ্ছে মুজিব কিল্লা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments