ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে মধ্যরাতে মারামারির ঘটনায় একজনের আবাসিকতা বাতিল করেছে হল প্রশাসন। এছাড়া ঘটনায় জড়িত থাকা অপর এক শিক্ষার্থীকে হল ত্যাগের পাশাপাশি কারণ দর্শাতে বলা হয়েছে। মঙ্গলবার হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে হল প্রভোস্ট বিষয়টি নিশ্চিত করেছেন।
লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, হলের কোড অফ কন্ডাক্ট ৭ (ঙ) ধারা অনুযায়ী ৪০৩ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জোবায়দুর রহমান জ্যোতির আবাসিকতা বাতিল করা হয়েছে। এছাড়া অপর অভিযুক্ত একই বর্ষের অর্থনীতি বিভাগের সাকিল খান শোভন লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও হলে অবস্থান এবং বাইরে থেকে কয়েকজনকে ডেকে এনে মারধরের ঘটনায় কেন সংশ্লিষ্ট ছিলেন এ মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। সে যেহেতু হলের কেউ না তাই এর বাইরে তার বিরুদ্ধে আর ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তবে তার জবাব সন্তোষজনক না হলে উর্ধ্বতন কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হবে। আগামীকাল এ বিষয়ে লিখিত পাওয়া যাবে।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ রাত তিনটায় রুমমেটদের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে এ মারামারি হয়। এতে জোবায়ের রহমান জ্যোতি ও তার রুমমেট সাকিল খান শোভনসহ অন্য হল থেকে আসা কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। অভিযোগে শোভন ছাড়াও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহরিয়ার বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেহেদীরসহ ২০-২৫ জন মারধর করেছে বলে উল্লেখ করেন।
অন্যদিকে শোভন জ্যোতির বিরুদ্ধে তাকে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমনের চেষ্টা ও উদ্ধার করতে আসা বন্ধুদের উপর আক্রমনের অভিযোগ করে। এ নিয়ে পরদিন ১৩ মার্চ সকালে প্রভোস্ট ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে দুই পক্ষ। এতে দুই পক্ষই নিজেদেরকে মারধরের শিকার বলে দাবি করে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জ্যোতির বিরুদ্ধে হলের পরিবেশ নষ্টের অভিযোগ করে আরেকটি অভিযোগপত্র দেওয়া হয়। পরে প্রভোস্ট কক্ষটিতে তল্লাশী করে ও জ্যোতিকে তার পরিবারের হাতে সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments