অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) বিকাল ৬ টার দিকে সেনাবাহিনীর একটি দল শহরে প্রবেশ করে দায়িত্ব গ্রহণ করে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের প্রায় ১২৫ জন সেনাসদস্য ফরিদপুর জেলায় দায়িত্ব পালন করছেন। তারা স্থানীয় প্রশাসন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনে সহায়তা প্রদান করবেন।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ছয়টি জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরেও সেনাবাহিনী মাঠে কাজ করছে।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় এক সপ্তাহের জন্য এ সেনা মোতায়েন কার্যকর থাকবে। এ সময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
সব মন্তব্য
No Comments