ডেস্ক রিপোর্ট: শিক্ষার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে পরিচালিত কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর একটি প্রতিনিধি দল জাগো ফাউন্ডেশনের বনানী স্কুল পরিদর্শন করে।
দিনব্যাপী এই ভিজিটের মাধ্যমে অংশগ্রহণকারীরা জাগো ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের শেখার পরিবেশ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন। সফরের শুরুতে শিক্ষার্থীরা অতিথিদের স্বাগত জানায়। পরবর্তীতে জাগো ফাউন্ডেশনের কার্যক্রম, ভিজিটের উদ্দেশ্য এবং শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে একটি ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়।
এরপর প্রতিনিধি দলটি বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের শেখার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম এবং জাগো ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম সম্পর্কে বা¯Íব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
পরিদর্শনের অন্যতম আকর্ষণ ছিল ডিজিটাল ক্লাসরুম অভিজ্ঞতা, যেখানে প্রতিনিধি দলটি জাগো ফাউন্ডেশনের দূরবর্তী শাখার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি সংযুক্ত একটি ক্লাস পর্যবেক্ষণ করেন। এই কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও কীভাবে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া হচ্ছে, সে সম্পর্কে তারা ধারণা লাভ করেন।
দিনের শেষ পর্বে একটি রিফ্লেকশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। একই সঙ্গে তারা জাগো ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম এবং শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ত হওয়ার বিভিন্ন সুযোগ সম্পর্কে অবগত হন।
এ প্রসঙ্গে জাগো ফাউন্ডেশনের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট বিভাগের লিড অপূর্ব কর্মকার বলেন,
“শিক্ষার প্রকৃত প্রভাব অনুধাবনের সবচেয়ে কার্যকর উপায় হলো শিশুদের সঙ্গে সরাসরি সময় কাটানো। এমন আয়োজন আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে জাগো ফাউন্ডেশনের কার্যক্রম আরও কাছ থেকে জানার সুযোগ করে দেয় এবং ভবিষ্যতে শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।”
জাগো ফাউন্ডেশন এই আয়োজনে অংশগ্রহণের জন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-কে আন্তরিক ধন্যবাদ জানায়। ভবিষ্যতেও শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনের সঙ্গে অর্থবহ সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments