আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নির্বাচনে জয় পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংস্কারপন্থী নামে পরিচিত মাসুদ পেজেশকিয়ান।শুক্রবার দেশটির দ্বিতীয় দফার প্রেসিডেন্ট পদে ১৪তম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়েছেন তিনি।
পেজেশকিয়ান ১ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দী সাঈদ জালালি পেয়েছেন ১ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ১৭৯ ভোট।
এরআগে গত ২৮ জুন প্রথম দফার নির্বাচনে কোনপ্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি।সেবার পেজেশকিয়ান ৪২ দশমিক ৫ শতাংশ এবং জালিলি ৩৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিলেন। যার কারনে ফের শুক্রবার দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হয়।
মাসুদ পেজেশকিয়ান ১৯৫৪ সালে জন্ম গ্রহণ করেন। পেশায় তিনি একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার। তাবরিজ অঞ্চল থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দ্বায়াত্ব পালন করেন।এছাড়া ইরানের দশম সংসদের ডেপুটি স্পিকার ছিলেন।
গত মে মাসে পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রহিম রাইসির মুত্যু হয়। দেশটির প্রেসিডেন্টের মৃত্যুতে সাংবিধানিক বাধ্যবাধকতার কারনে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments