স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে যেন সাংবাদিকরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। তিনি জানান, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা প্রায় সোয়া ১টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ে আসেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় সরকার আন্তরিক। তিনি আরও উল্লেখ করেন, বিদ্যমান আইন ও নীতিমালার প্রয়োগে স্বচ্ছতা আনা এবং প্রয়োজন হলে সংশোধনের বিষয়েও আলোচনা করা হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভয়ের সংস্কৃতি দূর করে একটি ইতিবাচক গণমাধ্যম পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। সরকার সেই সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।
সভা শেষে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments